জার ফাতেমা খানম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.০৪ শতাংশ
জার ফাতেমা খানম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.০৪ শতাংশ

ভোলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৪৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩০ জন এবং অকৃতকার্য হয়েছে ২১২ জন। কলেজটিতে পাসের হার দাঁড়িয়েছে ৫২.০৪ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী এবং জিপিএ-৪ পেয়েছে ১১ জন শিক্ষার্থী।
ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থী উত্তীর্ণ হলেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শিক্ষার মানোন্নয়ন এবং আগামী পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট
