সর্বশেষঃ

ভোলায় তথ্য অফিসের আয়োজনে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোলায় তথ্য অফিসের আয়োজনে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত শিল্পীদের পরিবেশনায় তরুণদের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরগুমানি স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জেলা তথ্য অফিসের আয়োজনে উদ্বুদ্ধকরণ এ সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উক্ত সংগীতানুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (সংগীত) মিজ তসলিমা আক্তারের নেতৃত্বে গণযোগাযোগ অধিদপ্তরের সংগীতদল সংগীত পরিবেশন করেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলার লঞ্চঘাট ও দক্ষিণ বাসস্ট্যান্ড এবং লালমোহন উপজেলার মডেল হাইস্কুল মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সংগীত পরিবেশন করা হবে। স্থানীয় সকলকে জেলা তথ্য অফিস, ভোলা’র এর পক্ষ হতে উক্ত সংগীতানুষ্ঠানে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।