ভোলার সেই ৪ অন্ধের পরিবারকে গরু উপহার দিলেন প্রবাসী আবুল কাশেম
ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর

স্টাফ রিপোর্টার ॥ “ভোলায় একই পরিবারে ৪জনই অন্ধ, মানবেতর জীবন কাটছে” শিরোনামে ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছে সৌদিআরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম। ওই অন্ধের পরিবারের চাহিদা অনুযায়ী ১১ সেপ্টেম্বর একটি গরু ক্রয় করে দিয়েছেন প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম। গরু উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে যান অন্ধ কামাল ও তার অন্ধ সন্তানরা।
কামাল বলেন, আমার কাছে স্বপ্নের মত লাগছে যে আমাকে একটা গরু দান করেছে। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আলহাজ্ব আবুল কাশেম বলেন, এ পরিবারটির কথা শুনে খুবই কষ্ট পেয়েছি, তাদের ইচ্ছে একটা গরুর তাই সেটা পূরণ করেছি।
