বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
মোবাইলে আসক্ত ইমন, দেশে ফিরতে নয়া কৌশল !

স্টাফ রিপোর্টার ॥ প্রবাস মানে যুদ্ধ, প্রবাসীরা জীবনের আরাম-আয়েশ ত্যাগ করে জীবন যুদ্ধ করে টাকা আয় করেন। সম্প্রতি সৌদি আরবে কঠোরতা এবং কাজ কম থাকায় বৈধ-অবৈধ সব প্রবাসীরাই কিছুটা হিমশিমে রয়েছেন যা বিভিন্ন শীর্ষ গণমাধ্যমে প্রতিনিয়তই সংবাদে উঠে আসে। সে প্রতিকূলতার মধ্যে ও ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ইমন নামের এক যুবক কে প্রবাসে নিয়ে ভিসার শর্ত অনুযায়ী কাজ দেওয়া হয়। কিন্তু মোবাইলে আসক্ত ইমন কাজ রেখে টিকটক ও ছবি তোলা এবং ভিডিও নিয়ে ব্যস্ত থাকেন। বাবার হোটেল ছেড়ে প্রবাসে গিয়ে সহজেই পরিশ্রমকে মানিয়ে নিতে পারেনি ইমন। বারবার মালিক পক্ষ ইমনকে সর্তক করলেও ইমন কোন কর্নপাত করেনি।
অবশেষে ১৯ দিনে বেতন ৩৪ হাজার টাকা দিয়ে ইমনকে প্রথম চাকুরী থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে পরপর আরো চাকুরী দিলেও ইমন প্রবাসে থাকবে না এবং পরিশ্রমের কাজ ইমনের পক্ষে করা সম্ভব নয় বলে জানিয়ে দেন বলে জানান আরেক প্রবাসী মঞ্জু ইসলাম। টিকটকার ইমন ভিডিওতে আসক্ত হয়ে দেশে চলে আসাই তার মূল লক্ষ্য।
যার জন্য-ই নাটক সাজিয়ে দীর্ঘদিন সুনামের সাথে প্রবাসে থাকা বর্তমানে বাংলাদেশে বসবাস করা রহিমের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন মঞ্জু ইসলাম। তিনি আরো বলেন, ইমন বলেছে যে বিদেশ এত কষ্টের চাকুরী, মোবাইল চালানো যাবে না, টিকটিক করা যাবে না, এটা জানলে আসতাম না। আমাকে এক লক্ষ টাকা বেতনে চাকুরী দিলেও বিদেশে থাকবো না। অথচ এখন দেশে তার স্বজনরা রহিম এবং মনিরের পরিবারকে নিয়ে নানান ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভিসা এবং ম্যানপাওয়ারে তো লিখাই আছে কোন ভিসাতে সে গেছে। এ ছাড়া ইমন শিক্ষিত মানুষ তিনি কি টুরিস্ট ভিসায় যাবে ? এটা পাগলেও তো বিশ্বাস করবে না। মুলত ইমন দেশে চলে যাবে এখন তার পরিবারকে কি বুঝাবে তাই এ নাটক তৈরি করেছে।
ইমনের নিকটবর্তী এক স্বজন বলেন, ইমন তো দেশেই নাগরের মত হাটতো, আমরা তখনি বলছি ইমন কি টিকবে বিদেশ। এখন তো সেটাই হলো। আবদুর রহিম বলেন, ইমন যে শর্তে গেছে সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। এখন বিদেশ আর বাংলাদেশ তো এক না, বিদেশে কাজ আগে প্রধান্য দিতে হয়, কিন্তু ইমন সেটা করতে নারাজ। এখন দেশে চলে আসবে যার জন্য এ নয়া-কৌশল অবলম্বন করতেছে।
মনির হোসেন বলেন, আমি কিছুই জানিনা, ইমনকে যারা নিবে তাদের সাথেই সকল কথা কমপ্লিট করেছে ইমন। আমি শুধু গিয়ে কিছু টাকা এনেছি। উল্লেখ্য, গত ৮ই জুন বাংলাদেশ টাইম ২:৫৭ মিনিটে সৌদি আরবে যান ইমন।
