ভোলায় খেলাফত যুব মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে ভোলায় খেলাফত যুব মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর ভোলার কালিনাথ রায়ের বাজারস্থ হাটখোলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ পূর্ব সমাবেশে হাটখোলা মসজিদের সামনে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী যে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের এক সৃশংস অধ্যায়। বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোকে এ হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা অবিলম্বে গাজায় হামলা বন্ধ ও ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন জেলা খেলাফজ মজলিস উত্তরের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মৌলভী মাকসুদুর রহমান, খেলাফত যুব মজলিস ভোলা জলা উত্তর শাখার সভাপতি মুফতি সাখাওয়াতুল্লাহ আমিন, সহ-সভাপতি মুফতি তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাঈম হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
