সর্বশেষঃ

রাজাপুরের সেই দুঃখিনী মায়ের পাশে দাঁড়িয়েছে প্রবাসী আবুল কাশেম

স্টাফ রিপোর্টার ॥ আসমানীদের দেখতে যদি তোমরা কেউ চাও রহিম উদ্দিনের ছোট্ট বাড়ী রসুলপুরে যাও, বাড়ী তো নয় পাখির বাসা ভেরণা পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। সেই পল্লীকবি জসিম উদদীনের কবিতার অংশ বিশেষের মতই আরেক আসমানীর দেখা মিলেছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যাম্পুর গ্রামের ছোট্ট একটি জরা’জীর্ণ ঘরে। আসমানী নয় এখানে আছেন সবুরা বেগম। জনম দুঃখীনি ছবুরা-বেলাল দম্পতির আদরের ৬ সন্তান একে একে অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সন্তানদের শোকে পাথরে পরিণত হয়েছে এ দম্পতি। দুইটি কন্যা সন্তান বেঁচে থাকলেও একজন প্রতিবন্ধী। সন্তানদের হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন এ দম্পতি। ছোট্ট যে জরাজীর্ণ ঘরে বসবাস করে সে ঘরটি নয় যেন একটি মরণফাঁদ। যে কোন সময় মাটির সাথে মিশে যেতে পারেন জরাজীর্ণ সে ঘর।
একদিকে নেই ঘর, অন্যদিকে ঘরে খাবার নেই এ ভাবেই দিন কাটে এ পরিবারের। সরজমিনে গিয়ে এ নিয়ে বিস্তারিত ভিডিও প্রকাশ করলে ভোলার উত্তর দিঘলদীর সন্তান সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম পরিবারের সবার জন্য নতুন পোশাক, এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। আনন্দের সাথে প্রবাসী আবুল কাশেমের উপহার গ্রহণ করে একটি ঘরের জন্য আকুতি জানিয়েছেন ছবুরা বেগম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।