ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ইয়ামিন হোসেন ॥ ভোলা শহরের প্রাণকেন্দ্র চকবাজার ও কাঁচাবাজারে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ আগষ্ট) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ডু এ অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের চকবাজার ও কাঁচাবাজারে পথচারীদের চলাচলে রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এবং ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ডু বলেন, পথচারীদের চলাচলের রাস্তায় চকবাজার, কাঁচাবাজার অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে পথচারীদের চলাচলের অসুবিধা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজকে এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
