সর্বশেষঃ

ইলিশায় বিএনপি নেতা নুরে আলম পাটোয়ারীর বহিষ্কার আদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম পাটোয়ারীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে সদর উপজেলা বিএনপি। গত ৩ই মার্চ বিএনপি সদর উপজেলার সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ প্রত্যাহার করা হয়। এ সময় বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৯ই অক্টোবর ২০২৪ সালে আনিত যে অভিযোগে বহিষ্কার করা হয়েছে তা প্রমাণিত না হওয়ায় পূর্বেল মত দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করার অনুরোধ করা হয়।


উল্লেখ : নুরে আলম পাটোয়ারী গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামীলীগের সাথে আপোষ না করে রাজপথে বিএনপির আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন। একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা নিতে নুরে আলম পাটোয়ারীর বিরুদ্ধে মিথ্যা অপ্রচার করে তাকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।