ভোলায় খাল থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় খাল থেকে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের একটি খাল থেকে মো. কাজল (৫০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, কাজলকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। সোমবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, রিকশাচালক কাজলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
