পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ভোলা জেলা যুবদল

স্টাফ রিপোটার ॥ ভোলায় পৌর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় জেলা যুবদলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সদ্য ঘোষিত পৌর যুবদল নেতৃবৃন্দ। সোমবার (১১ আগস্ট) রাতে জেলা যুবদলের নেতৃবৃন্দকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুগ্ম সম্পাদক খায়রুল আলম মিলন, পৌর যুবদলের আহ্বায়ক মো. রিয়াদ হাওলাদার, সদস্য সচিব মো. সগির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল, মোঃ মমিনুল ইসলাম শিবলু, মোঃ সোহরাব হোসেন, মোহাম্মদ জুয়েল হাওলাদার, মোহাম্মদ আলমগীরসহ ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদল ও পৌর যুব দলের নেতৃবৃন্দ।
জেলা যুবদল নেতৃবৃন্দ বলেন, নতুন করে যুবদলের কমিটি হওয়ায় ভোলায় যুবদল আলোকিত হয়েছে। ভোলার যুবদল এখন সু-সংঘটিত, আমরা আশা করি আগামীতে এই যুবদল সকলকে নিয়ে রাজপথে থাকবে। বেশি দিন দূরে নয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামীতে এই বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে। ভোলা একটি শান্তির জায়গা এখানে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। আমরা আাশা করি নতুন নেতৃত্ব ভোলার যুবদলকে আরো এগিয়ে নিয়ে যাবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ আগস্ট) মো. রিয়াদ হাওলাদারকে আহ্বায়ক ও মো. সগির আহমেদকে সদস্য সচিব করে ৯ সদস্যের ভোলা পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।
