বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলায় শহীদ মহিউদ্দিন বয়াতির মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : দেশ এবং গণতন্ত্র রক্ষায় ২৪’র জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টের বুলেটের আঘাতে যুবদল নেতা শহীদ মোহাম্মদ মহিউদ্দিন বয়াতি-এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মাস্টারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজি মোকতার হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শফিউর রহমান কিরণ, হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম বাহালুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মুন্সিসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
