সর্বশেষঃ

ভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ৩৩ জুলাই (২ আগস্ট) ২০২৫ উদযাপন উপলক্ষে ভোলায় অভিভাবক সমাবেশ ও “Mothers Of July” সহ জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এই কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসক মো: আজাদ জাহানের সভাপতিত্বে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সিভিল সার্জন ডা: মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: বেল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাছনাইন পারভেজ, জেলা বিএনপির সদস্য সচিব মো: রাইসুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মো: জামাল উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: খন্দকার ফজলে গোফরান, জেলা তথ্য অফিসার শাহ আবদুর রহিম নুরন্নবী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আকতার হোসেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়ামিনের মা, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. আতিকুর রহমান, এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো: শরীফ হাওলাদার, যুগ্ম-সমন্বয়কারী রশীদ আহম্মেদ, সদস্য মীর মোশাররফ অমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মো: রাহিম ইসলাম, আতিক ইয়াসির আকিল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলা থেকে জুলাই যোদ্ধাদের মায়েরা অংশগ্রহণ করেন। বক্তব্যে তারা সন্তানদেরকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং রাষ্ট্রের কাছে তাদের সন্তান হত্যার বিচার ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।