ভোলায় জিয়া পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৬ই আগষ্ট ভোলা জেলা বিএনপির র্যালি ও আলোচনা সভায় অংশ নেওয়া উপলক্ষে জিয়া পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ই আগষ্ট) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদ ভোলা জেলার আহ্বায়ক আলহাজ্ব নুরনবী তালুকদারের সভাপতিত্বে জেলা জিয়া পরিষদের সদস্য সচিব মোঃ আকবর হোসেন পরিচালনায় বক্তব্য রাখেন জিয়া পরিষদ ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান সোহাগ, কামরুল হাসান, কামরুল ইসলাম, মিলন হাওলাদার প্রমূখ। এ সময় জেলা জিয়া পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
