জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
লালমোহনে নিষিদ্ধ কীটনাশক বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ভোলার লালমোহন উপজেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ কীটনাশক কার্বোফুরান বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ফ্রেশফুরান নামে ১৪০ কেজি কার্বোফুরান জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পৌরশহরের সারপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মের্সাস রেদওয়ান ট্রের্ডাস নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
মো. শাহ আজিজ বলেন, কৃষি অফিসের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পৌরশহরের একটি দোকানে সরকার ঘোষিত নিষিদ্ধ কীটনাশক কার্বোফুরান বিক্রি হচ্ছে। এরপর তারা আমাকে জানালে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে কীটনাশক আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয় নিষিদ্ধ ওই কার্বোফুরান নামের কীটনাশক। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের জন্য কৃষি অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসনাইন তালুকদার ও আশিক দেবনাথসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
