বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
জুলাই-আগষ্টে শহীদদের স্মরণে ভোলায় বিএনপির মৌন মিছিল

শরীফ হোসাইন ॥ জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আহদের সুস্থ্যতা কামনায় ভোলায় দোয়া ও মৌন মিছিল করেছে জেলা বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে মৌন মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।
মৌন মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জুলাই শহীদরা আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় জুলাই শহীদদের স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি। এর আগে জেলা বিএনপির উদ্যোগে কালো ব্যাচ ধারণ, মসজিদে মসজিদে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থ্যতা কামনায় মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মৌন মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মফিজুল ইসলাম মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, পৌর কৃষক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মঞ্জু খান, সদস্য সচিব কামরুল হাসান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মহিন, ওমর ফারুক, লুকু চৌধুরী, হারুন-অর-রশিদ সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
