সর্বশেষঃ

ভোলার বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ চলমান

ডেস্ক রিপোর্ট ॥ ভোলার বিদ্যুৎ সমস্যা যেন সূর্যের নিকটেই অন্ধকার। জাতীয় গ্রীডে ভোলা দেয় বড় অংকের বিদ্যুৎ। কিন্তু ভোলার সঞ্চালন লাইন জাতীয় গ্রীডের সাথে সংযুক্ত নয়। আমাদের ভোলা নির্ভর করে রেন্টালের উপর। শুধুমাত্র দুটো সাবস্টেশন এর জন্য জাতীয় গ্রীড হতে আমরা বিদ্যুৎ পাচ্ছিনা। এ সমস্যা সমাধানের জন্য বিডিএফ উদ্যোগী হয়ে ভোলার কৃতি সন্তান ড. সুলতান স্যারকে বিদ্যুৎ সচিব পেয়েই আমরা বিদ্যুৎ সংশ্লিষ্ট চারটি সংস্থার চেয়ারম্যান/এমডি সহ বিদ্যুৎ সচিব স্যার এর সভাপতিত্বে একটি সভার আয়োজন করে রেজুলেশন করানো হয়েছে। ঐ রেজুলেশন এর আলোকে ড. সুলতান স্যার এর একান্ত তদারকিতে চরফ্যাশনে একটি সাবস্টেশন তৈরির কাজ শেষ হয়েছে। আরেকটি ভোলায় তৈরির উদ্যোগ চলছে।
সাম্প্রতিক ভোলার বিদ্যুৎ সমস্যা চরম আকার ধারণ করলে জনমনে যে অসন্তোষ দেখা দেয় তদপ্রেক্ষিতে ভোলার জেলা প্রশাসক মহোদয় বিদ্যুৎ সচিব স্যারকে পত্র পাঠিয়েছেন। ভোলা-২ সংসদীয় আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য জননেতা হাফিজ ইব্রাহীম বিদ্যুৎ সচিব বরাবরে পত্র পাঠিয়েছেন। এছাড়া মনপুরাকে জাতীয় গ্রীডে আনার জন্য ভোলা-৪ সংসদীয় আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য জননেতা নাজিম উদ্দিন আলম উদ্যোগী হয়েছেন।
বিডিএফ এর পক্ষে সচিবালয় ও পিজিসিবিতে কাজ করছেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ। পিজিসিবি এর নির্বাহী পরিচালক মো : আনোয়ারুল ইসলাম (যুগ্ম সচিব)। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়াও ভোলার বিদ্যুৎ নিয়ে হয়তো অনেকেই কাজ করছেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।