লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ
ভোলায় বিএনএ কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নির্বাচন-২৫ এর ভোলা জেলা শাখার নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথগ্রহন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে এ সপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম। এ সময় তিনি জেলা কমিটির সর্বমোট ৬ জনকে শপথ বাক্য পাঠ করান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শুভ প্রসাদ, সিনিয়র কনসালটেন্ট ডা: মো: সালাউদ্দিন, শপথ গ্রহণকারীদের মধ্যে মো: আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলার সকল সিনিয়র স্টাফ নার্স ও ইন্টার্ন নার্সসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সরাদেশের ন্যায় অনলাইনের মাধ্যমে গত জুন মাসের ৩ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
