নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ

লালমোহনে এক অধ্যক্ষকে ৫ বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলায় নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করায় মাওলানা মো. রুহুল আমিন নামে এক অধ্যক্ষকে সব ধরনের পাবলিক পরীক্ষার কর্মকা- থেকে ৫ বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে আলিম পরীক্ষার লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। মাওলানা মো. রুহুল আমিন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ।
বিষয়টি নিশ্চিত করে আলিম পরীক্ষার লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন বলেন, ওই অধ্যক্ষ পরীক্ষা কমিটির কোনো দায়িত্বে ছিলেন না। তবে তার প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর এডমিট কার্ড হারিয়ে যাওয়ায় পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে প্রবেশ করেন। এরপর আমাকে না জানিয়েই তিনি পরীক্ষা কক্ষে থাকা ওই শিক্ষার্থীর কাছে যান। বিষয়টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের নজরে পড়ে। পরে তিনি ইউএনও স্যারকে বিষয়টি জানান। এরপর ইউএনও স্যার ওই অধ্যক্ষকে আগামী ৫ বছরের জন্য সব ধরনের পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে আমাকে নির্দেশ দেন। সে অনুযায়ী আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।