বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলমের সভাপতিত্বে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপি প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, এনামুল হক, আলহাজ্জ হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা বড় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরে আলম।
