বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
দৌলতখানে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ

মো. মিরাজ হোসাইন ॥ ইসলামিক ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমি, বরিশাল-এর ২০২৪-২০২৫ অর্থ বছরের ৫ম ব্যাচের ৪৫ দিনব্যাপী নিয়মিত প্রশিক্ষণ শেষে ১১৭৭ তম দলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদ বিতরণী অনুষ্ঠান-২০২৫ সম্প্রতি একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলম হোসেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে বক্তব্য রাখেন, মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আহসান হাবিব (যুগ্ম-সচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বরিশাল বিভাগীয় কার্যালয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, ইমামগণ শুধু নামাজের ইমামতিই করবেন না, বরং সমাজ সংস্কার, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং শান্তি-সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রশিক্ষণের মাধ্যমে ইমামদের মধ্যে ধর্মীয় জ্ঞান, জাতীয় সচেতনতা ও নেতৃত্বের গুণাবলি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং তাদের আগামী কর্মজীবনে সফলতা কামনা করা হয়।
