বোরহানউদ্দিনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ
বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি : নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বোরহানউদ্দিন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের খাস মহল বাজার এলাকায় সোহাগ ও আল-আমিনের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন খাসমহল বাজার এর ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী আওলাদ হোসেন বাপ্পি। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২ টায় বোরহানউদ্দিন পৌর এলাকার ফরাজী মার্কেটে স্থানীয় পত্রিকার প্রতিনিধির ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য তুলে ধরেন।
ভুক্তভোগী আওলাদ হোসেন বাপ্পি অভিযোগ করে বলেন, স্থানীয় সোহাগ ও তার সহোযোগীরা দীর্ঘদিন যাবত খাসমহল বাজারে চাঁদাবাজি করছে আসছে। চাঁদাবাজ সোহাগ ও আল আমীন তার সহোযোগীদের অত্যাচারে ও ভয়ে অতিষ্ঠ পুরো ইউনিয়নের মানুষ। গত ৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে চাঁদাবাজ সোহাগ ও আল আমীন তার সহোযোগীরা ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। উল্লেখিত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী আওলাদ হোসেন বাপ্পিকে মারধর করতে আসে। এরই ধারাবাহিকতায় গত (৮ এপ্রিল) তারিখ রাতে চাঁদাবাজ সোহাগ ও তার সহোযোগী আল-আমিনসহ অজ্ঞাত কয়েকজন চাঁদাবাজ
দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ীর বাড়ীতে প্রবেশ করে তার ৬ মাসের বাচ্চার গলায় ছুড়ি ধরে তাকে প্রাননাশের হুমকি দেয় চাদা না দিলে পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে আসে। এছাড়াও ব্যবসায়ীর পরিবারকে বিভিন্ন মিথ্যা মামলার হুমকি প্রদান করেন চাঁদাবাজরা। চাদাঁবাজ আল-আমিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও চুরি মামলা রয়েছে। দীর্ঘদিন জেল হাজতে ছিলেন আল আমিন। বিজ্ঞ আদালত থেকে জামিনে এসে ফের চাঁদাবাজি ও মাদক বিক্রি শুরু করেছে মাদক ব্যবসায়ী ওরফে চোর আল আমিন। অন্যদিকে সোহাগের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এঘটনায় ভুক্তভোগী আওলাদ হোসেন বাপ্পি বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আওলাদ হোসেন বাপ্পি আরো জানান, গতকাল রাত থেকে প্রাননাশের ভয়ে আমি আমার পুরো পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রশাসনের কাছে আমার আবেদন অতিদ্রুত হাসাননগরের এই চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। এবিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
