সর্বশেষঃ

ভোলায় পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় পৌর ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে শহরের ওয়েষ্টার্ণ পাড়াস্থ খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, সদস্য আব্দুর রব আকন, মাজহারুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, মসজিদের খতিব মাওলানা মুজির উদ্দিনসহ ৬নং ওয়ার্ড বিএনপির সকল অংগসংগঠনের নেতা-কর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।