সর্বশেষঃ

এনসিপি কে শুভেচ্ছা

লক্ষাধিক জনতার সামনে এনসিপি’র ঘোষণাপত্র ভালো লেগেছে। আশাকরি বাস্তবায়ন করা হবে। যদিও নতুন দল তবে নতুন পুরাতনের মানে নবীন প্রবীনের মিশেল হবে ভেবেছিলাম। সাবেক কিছু সেনা কর্মকর্তা বা সেনা প্রধান এটলিস্ট উপদেষ্ট হিসেবে থাকবে বলে আশা করা হয়েছিল। সে যাহোক, ওদেরকে আরো বেশি করে পাবলিক ভয়েস এড করতে হবে। ধরাজ কন্ঠের গ্রহনযোগ্য বক্তা নিতে হবে যারা জনমত গঠন করতে পারে। মনে রাখতে হবে রাজনীতিতে ভয়েস মেটারস মোস্ট। এন্ড ভয়েস মেইকস ফিগার।
আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিংরা সর্বকালের সেরা বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন। এমনকি শেখমুজিব (দোষগুণ সহ এবং লিংকন কিংবা লুথার কিংদের সাথে তুল্য নয়) ভালো বক্তা ছিলেন বিশেষত ৭ই মার্চের ভাষণের কথা নাবললেই নয়। তবে ৭ই মার্চের ভাষণ আমি তার মধ্যে আর দেখিনি। তাদেরকে মনে রাখতে হবে তাদের এ সুদীর্ঘ জার্নি সবসময় সুখকর হবেনা। রাদার বেশির ভাগ সময় কণ্টকাকীর্ণ হবে। তবে এনসিপির দ্রুত সফলতা পেতে হলে ড. ইউনুসেরমত কোনো ফিগারের ইনভলবমেন্ট অত্যবশ্যক। সেটা একেবারে অসম্ভবও নয়। মনে করেন ড. ইউনুস ডিসেম্বরে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নিলো। আরেকজনের নেতৃত্বে তত্বাবধায়ক সরকারের আকারে ছোট একটা একটা ইনটারিম বা নির্বাচন কেন্দ্রিক গভর্নমেন্ট হলো। তিনমাসের মধ্যে নির্বাচন হলো। সেক্ষেত্রে ড. ইউনুসের সরকার গঠন একেবারে অলীক হবে না। আই ডাউট ইউনুস উইল টেইক হাসিনা’স চ্যালেঞ্জ।

মাকছুদুর রহমান তুহিন
প্রভাষক, ইংরেজি
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কেলেজ
ভোলা সদর, ভোলা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।