সর্বশেষঃ

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবীতে দৌলতখানে জামায়াতের মিছিল

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবিতে ভোলার দৌলতখানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে দৌলতখান জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিলটি দৌলতখান পৌর শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে। পরে দৌলতখান বাজারের দক্ষিণ মাথা চত্বরে রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন দাবি তুলে ধরেন উপজেলা আমির হাসান তারেক।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান তারেক হাওলাদার, জেলা মজলিসে শূরা সদস্য উপাধক্ষ্য মাওলানা অলিউল্লা কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের শূরা সদস্য মো. আবুল কালাম আজাদ, পৌরসভা আমির প্রভাষক গোলাম মাওলাসহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।