ঢাবি শিক্ষার্থী মিমো’র ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার
মেহেন্দিগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজিব আহসান এর আগমন উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা মাঠে সমাবেশ আয়োজন করা হয়। ১৩টি ইউনিয়ন থেকে হাজার হাজার জনগণ তার বক্তব্য শোনার জন্য সমবেত হন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাজিব আহসান।
তিনি বলেন দীর্ঘ ১৭ বছর আমরা আওয়ামী লীগের অত্যাচার সহ্য করেছি। বৈষম্য ছাত্র জনতা আন্দোলনে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। জুলাই-আগষ্টের বিপ্লবে আমরা সেই স্বাধীনতার সাথে জড়িত ছিলাম। এখন পর্যন্ত দ্বিতীয় স্বাধীনতায় কতজন মানুষ শহীদ হয়েছে তার কোনো হিসাব দিতে পারেনি কেউ এবং কবে নির্বাচন হবে তারও সময় নির্ধারণ করা হয়নি।
তিনি আরো বলেন, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। প্রশাসনের মধ্যে অনেক আওয়ামীলীগ নেতাকর্মী, সরকারি কর্মচারী ও প্রশাসনের কর্মকর্তা রয়েছেন যারা ষড়যন্ত্র করে যাচ্ছে। কোন প্রকার ষড়যন্ত্র সহ্য করা হবে না তারেকরহমানে নেতৃত্বে আবার আন্দোলনে যাবো প্রয়োজন হলে। আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গরতে চাই । যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে এবং সকল প্রকার চাঁদাবাজি মুক্ত করে দেশকে সুন্দরভাবে গঠন করতে চাই।
সকাল ১১ টায় সভা শুরু হয়। গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, আসাদুজ্জামান মুক্তার, ওয়াহিদ হারুন, শরিফা নার্সরিন চৌধুরী, সালাউদ্দিন পিপলু, নাঈমুল ইসলাম তুহিন মীর, রিয়াজ উদ্দিন দিনু মিয়া, রিয়াদ সাই লিটন, মাজাহারুল ইসলাম পারভেজসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
