সর্বশেষঃ

চরফ্যাশন কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর মোহাম্মদ উল্ল্যাহ স্বপন

স্টাফ রিপোর্টার ॥ চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন সদ্য পদায়ন প্রাপ্ত প্রফেসর মোহাম্মদ উল্ল্যাহ স্বপন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে এই পদে যোগদান করেন। কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইস্রাফীল ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দীন, ভোলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, চরফ্যাশন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মিজানুর রহমান, ভোলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন করিরসহ চরফ্যাশন সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নবগত অধ্যক্ষ-কে কলেজের শিক্ষক পরিষদ, সকল বিভাগ, কর্মচারী ও বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানায়। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর প্রফেসর মোহাম্মদ উল্ল্যাহ স্বপনকে চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ভোলা সরকারি কলেজে কর্মরত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।