সর্বশেষঃ

মেহেন্দিগঞ্জে দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হালিম চৌধুরী (৫৫) ও গবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৫ টায় উলানিয়ার সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন সরদারের বাসা থেকে পুলিশের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম তাদেরকে গ্রেপ্তার করেন। গত ২৭-৮-২০২৪ তারিখে গোবিন্দপুর ইউনিয়ন যুব দলের সভাপতি মিজান মাঝি মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং (৬)। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।