সর্বশেষঃ

শেখ হাসিনা ১৭ বছরে দেশটাকে লুট করে গেছেন : হাফিজ ইব্রাহীম

মোঃ আরিফ, মেদুয়া প্রতিনিধি ॥ দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নে পথসভা করেন ভোলা-২ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম। সোমবার বিকাল ৫টায় প্রথমে মেদুয়া মুন্সিরহাট হয়ে মেদুয়া আনন্দবাজারে এসে মেদুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন।
এসময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা ১৭ বছরে দেশটাকে লুটপাট করে গেছেন। তার শাসনামলে মন খুলে কথা বলতে পারেনি। কিন্তু হাসিনা এখন নিজের আত্মীয়-স্বজন নিয়ে পালিয়ে গিয়ে নেতা-কর্মীদেরকে এতিম করে চলে গেছে। এই দেশে খুনি হাসিনা আর আসতে পারবেনা।
হাফিজ ইব্রাহিম বলেন, আমি ১৭ বছরের ২ বছরে জেলে ছিলাম, বাকি ১৫ বছর বাহিরে ছিলাম; কিন্তু একটি রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। সব সময় মনের মধ্যে এই চিন্তা ছিল, এই বুঝি খুনি হাসিনা আমাকে আবার ধরে নিয়ে যাবে।
আরো বলেন, আমি এই মেদুয়াতে অনেক উন্নয়ন করেছি। মেদুয়াতে একটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় আমার আমলে হয়েছে, কিন্তু আজ সেই স্কুলটি নষ্ট হয়ে পরে আছে। তখন আরো মেদুয়ার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। নেতা-কর্মীদের একজোট হয়ে থাকার আহব্বান করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে বললেন হাফিজ ইব্রাহীম।
পরে মেদুয়া মাঝির হাট এসে পথসভা শেষ করেন। এসময় পথসভায় আরো উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সহ-সাংগঠনিক রোমান মেম্বার, দৌলতখান উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, দৌলতখান উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ, যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, মেদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোকন মিয়া, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, যুবদলের সভাপতি নুরুমিয়াসহ মেদুয়া ইউনিয়নের বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।