সর্বশেষঃ

দৌলতখানে নৌবাহিনীর সহায়তায় কাজে ফিরছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে নৌবাহিনীর সহায়তায় থানায় কাজ শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনী পুলিশকে সার্বিক সহায়াতায় তাদের কাজের মনোবল ফিরে আনেন। পরে এক সভায় নৌবাহিনী ও পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলেন।
ভোলা নৌবাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশকে কাজে মনোবল ফিরে আনার জন্য আমরা পুলিশকে সহায়াতা করবো। দীর্ঘ কয়েকদিন ধরে তারা কাজে ফিরছে না। তাই তারা আজ আনুষ্ঠানিক ভাবে থানায় কাজ শুরু করছে। এসময় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।