বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ভোলায় কেন্দ্রীয় বিএনপি নেতার দোয়া মোনাজাত

শরীফ হোসাইন ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাচিয়া গ্রামের রিক্সা চালক মোঃ ঝান্টুর ছেলে মো: ইমন হোসেন (১৮)। তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মৃতের গ্রামের বাড়িতে এসে কবরস্থানে উপস্থিত হয়ে এ বিশেষ দোয়া করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণসহ জেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মামুনুর রশিদ। এ সময় ইমন হোসেন সহ সারাদেশ আন্দোলনে নিহত সকলকে বীর শহীদ হিসেবে ঘোষণা করা হয় এবং তাদের প্রত্যেক পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করারও আশ্বাস প্রদান করা হয়।
শুধু ভোলা সদর উপজেলা নয়, জেলার অন্যান্য উপজেলায় যারা মৃত্যু বরণ করেছেন তাদের স্মরণেও দোয়া মোনাজাত করা হয় এবং ওই সকল উপজেলায় গিয়েও নিহতদের স্বজনদের সাথে কথা বলেন ও তাদের সার্বিকভাবে সহযোগিতা করারও দেয়া হয়।
