ঢাবি শিক্ষার্থী মিমো’র ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার
অবশেষ রাহুমুক্ত হলো ভোলা প্রেসক্লাব

ডেস্ক রিপোর্ট ॥ অবশেষে রাহুমুক্ত হলো ভোলা প্রেসক্লাব। সোমবার বিকেলে অনু-মিঠু পরিষদের সদস্যগণ ভোলা প্রেসক্লাবে প্রবেশ করে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর নেতৃত্বে ভোলা প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। তখন ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের মিলন-মেলায় পরিণত হয়। এ সময় এক সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সারাদেশে সংঘর্ষের ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতের পর সাংবাদিকরা তাদের দীর্ঘদিন মনের মধ্যে যে ক্ষোভ ছিল তা প্রকাশ করে। আলোচনার পর সকলের মাঝে মিষ্টিমুখ করানো হয়। এ সময় ভোলার প্রবীণ-নবীণ অন্তত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংবাদিকরা ভোলা প্রেসক্লাব চত্ত্বর থেকে বের হয়ে একটি বিজয় র্যালী করে। র্যালীটি নতুন বাজার, ইলিশা চত্ত্বর, কালিনাথ রায়ের বাজার, বরিশাইল্যা দালান, বাংলাস্কুল মোড় হয়ে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
