ভোলায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ ১২ হাজার ৮০০ টাকায় বিক্রি

নদীতে যখন মাছের অকাল চলছে ঠিক তখন একটি রাজা ইলিশ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটে নাগর হাজারির আড়ৎতে রাজা ইলিশ টি নিয়ে আসে মিরাজ মাঝি। পড়ে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ টি ডাকে দাম ওঠে ১২ হাজার ৮০০ টাকা। লোকমান আড়ৎদার মাছটি কিনে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন।
বড় আকৃতির এই ইলিশটি দেখতে তালতলি ঘাটে ভিড় করেন জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক মানুষ।
জেলে মিরাজ মাঝি জানান, সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বুধবার দুপুরে তিনি ইলিশটি সাগরের মোহনায় ধরা পরে। পরে ইলিশা তালতলি মাছ ঘাটে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় পরে যায়। পরে নিলামে ১২ হাজার ৮০০ টাকায় লোকমান বেপারী রাজা ইলিশ টি কিনে নেন।
আড়তদার নাগর হাজারি বলেন, মাঝে মাঝে তাদের এই ঘাটে বড় আকারের ইলিশ আসে। তবে এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ।
ইলিশা বিশ্বরোড ঘাটের লোকমান ব্যাপারী আরও বেশি টাকায় বিক্রির জন্য আজ তিনি মাছটি ঢাকা পাঠাবেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন সাংবাদিকদের বলেন, মৌসুমের শেষ দিকে এসে নদীতে ও সাগরে বড় ইলিশ ধরা পড়া অবশ্যই একটি ভালো দিক। কারণ আমরা বলে থাকি মা ভালো তো, বাচ্চা ভালো। বড় ইলিশ বেশি ডিম দেয় এবং এর বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ইলিশটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে যেহেতু ইলিশের ডিম দেওয়ার মৌসুম, তাই ধারণা করা যায় বড় ইলিশ নদীতে আসছে।
