ভোলায় প্রাথমিক শিক্ষক সমিতির অফিস কাদের দখলে ? লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকদের
কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে ভোলায় ছাত্র দলের বিক্ষোভ মিছিল

আশরাফুল আলম সজিব, স্টাফ রিপোর্টার ৷৷ কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবি, সাধারন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের পরিকল্পিত নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা ছাত্রদল।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাএদলের নেতা কর্মীরা।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসীমউদ্দীনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার, যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা মোঃ এমদাদ, নূর মোহাম্মদ রুবেল, বশির খন্দকার,সালাউদ্দিন ভোলা উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল আল রাসেল, যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাপ্পি, তারেক শিকদার, আরিফ, জামিল রায়হান শুভ, পৌর ছাত্রদলের আহবায়ক জাকারিয়া মন্জু, যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম, এমরান, আসিফ, ভোলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছোটন, যুগ্ম আহবায়ক আরাফাত ইফতি, সামাদ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
