নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
চিরনিদ্রায় শায়িত হলেন বোরহানউদ্দিনের সাবেক মেয়র সাইদুর রহমান মিলন

মোঃ ইকবাল হোসেন ॥ সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ সাঈদুর রহমান মিলন। বৃহস্পতিবার (৪ঠা জুলাই) নিজ বাড়ির দরজায় ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শায়িত হন তিনি। এর আগে আজ আছর বাদ বোরহানউদ্দিন উপজেলার জাতীয় ঈদগাহ মাঠে তার ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আজ সকালে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিলে পথিমধ্যে সকাল ৯ টার দিকে তিনি মৃত্যুবরন করেন। ব্যক্তিগত জীবনে ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
