সর্বশেষঃ

দৌলতখানে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ

মোঃ মিরাজ হোসাইন ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দৌলতখান উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মনজুর আলম খান, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ওবায়েদ উল্লাহকে বরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনুকে বিদায় দেয়া হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নবনির্বাচিত ও বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খাঁন বলেন, আমি দৌলতখানবাসীর প্রতি কৃতজ্ঞ কেননা তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আপনাদের সকল বিপদ-আপদে পাশে থাকবো। আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। দৌলতখান কে একটি স্মার্ট উপজেলা বিনির্মাণে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।
সভাপতির বক্তব্যে ইউএনও পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, বিদায়ী উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দক্ষতা ও সুনামের সাথে সকলের প্রশংসা কুঁড়িয়েছেন। আমি আশা করবো, নতুন পরিষদ উপজেলার কার্যক্রমকে আরোও গতিশীল করবে।
এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার হুমাইরা সিদ্দিকা, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ্লু হাসনাইন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি মোহাম্মদ ওবায়দুল্লাহ রতন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, আব্দুল মালেক মাস্টার, আবদুল হাই, মোহাম্মদ আওলাদ হোসেন, বশির আহমেদ সরদার, একেএম নাছির উদ্দিন নান্নু, শামীম হোসেন অমি চৌধুরী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।