বোরহানউদ্দিনে নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরণ

বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ ভোলার বোরহানউদ্দিনে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিরার উপজেলা কমপ্লেক্স্রের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার রায়হান-উজ্জামানের সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী। পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, ওসি মো. শাহিন ফকির, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আলী হিরা, মহিলা ভাইস চেয়ারম্যান আফছারুন নেছা রেনু, সাংবাদিক ইন্দ্রজিৎ দে প্রমুখ। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধিসহ উপজেলা পরিষদের কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।