সর্বশেষঃ

বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছে আরও ৩৬৫ গৃহহীন পরিবার

বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছে আরও ৩৬৫ গৃহহীন পরিবার।। আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার আগে উপহার হিসাবে মঙ্গলবার সারাদেশে আরও ১৮ হাজার ৫৬৬ ভূমি-গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করেন। এরই ধাবাহিকতায় বোরহানউদ্দিনে ৩৬৫ পরিবার ঘর পাচ্ছে। প্রধানমন্ত্রীর এ ঘোষণায় ভূমি-গৃহহীন মুক্ত হলোা বোরহানউদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ঘর উপহার দিচ্ছেন না। তাদের জীবনমান উন্নয়নে দেওয়া হয়েছে পেশাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে গড়ে তোলা হয়েছে গরুর খামার এবং দেওয়া হয়েছে সেলাই মেশিনের কাজ। এছাড়া হাঁস-মুরগি, কবুতর পালন ও শাকসবজি উৎপাদনসহ কৃষি কাজের ব্যবস্থা করা হয়েছে। এখানকার সুবিধাভোগীগন এ সব সুযোগ সুবিদার আওতায় আসবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী (বর্তমান লক্ষ্মীপুর) জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামে ভূমি-গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু করেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে তার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার জন্য শেখ হাসিনা সরকার গত ১৫ বছরে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ভূমি-গৃহহীন মানুষকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে তাদের ভাগ্য পরিবর্তনের মাধ্যম হিসাবে সারাবিশ্বে প্রশংসিত দারিদ্র্যবিমোচনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ‘শেখ হাসিনা মডেল।’
বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো রায়হান- উজ্জামান এর সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা মো মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর উল্যাহ চৌধুরী, বোরহানউদ্দিন পৌর মেয়র মো রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহি খাঁন, সরকারি আব্দুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।