সর্বশেষঃ

ঘূর্ণিঝড় রেমাল: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দুশ্চিন্তায় শহীদুল্লাহ

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন সংবাদদাতা: বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে কর্মক্ষমতহীন শহীদুল্লাহ বসবাস। ঘূর্ণিঝড় রেমালে মাথা গোজার ঠাঁই টিনের ঘরটি দুমড়ে মুছড়ে গেছে। এখন স্ত্রী, ছেলে আর ২ মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। রাত কাটান প্রতিবেশির বাসায়। নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন জন খাদ্য সহায়তা দিলে ও চুলার অভাবে রান্নাবান্না করতে পারছেন না। বাধ্য হয়ে মানবতার দিন কাটছে তাদের। উপজেলার বিভিন্ন ইউনিয়নে রেমাল এরকম তাণ্ডবিধিলা চালায়। তার বাড়ী সাচড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দরুন গ্রামে ৷ সে ওই গ্রামের কাদের গোলদারের ছেলে ৷

শহিদুল্লাহ জানান, এক সময় নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন ৷ বছর আগে হঠাৎ তাঁর হাটু ও কোমড়ে ব্যাথা দেখাদেয় ৷ ডাক্তার জানান, হাড়ের ক্ষয় রোগ ৷ চিকিৎসা করাতে অনেক টাকা ব্যয় হয়। জমানো যা ছিল সব শেষ। টাকার অভাবে এখন চিকিৎসা বন্ধ। কাজ করতে পারছেনা। আয় রোজগার বন্ধ। এলাকাবাসির সহযোগিতায় কোনো রকম চলছে সংসার ৷ মানুষের সহযোগিতায় কাঠ, বাঁশ দিয়ে বানান টিনের ঘর ৷ সেই ঘরটাও ঘূর্ণিঝড় রেমাল লন্ডভন্ড করেছে। ৷ মাথা গোজার ঠাই হারিয়ে পুরোই অসহায়। অন্যদিকে উপার্জন না থাকায় অনাহারে অর্ধাহারে জীবন চলছে ৷

তার স্ত্রী আচমা বেগম বলেন, পরিবারে আয় করার কেউ নাই। টাকার অভাবে স্বামীর চিকিৎসা করাতে পারছি না ৷ মাথা গোঁজার ঠাইটুকুও এখন শেষ। ৷ নিজের ঘর না থাকায় প্রতিবেশির ঘরে রাত কাটাই ৷ অসুস্থ স্বামী আর ছোট ছোট বাচ্ছাদের নিয়ে থাকতে সমাজের বিত্তবানদের সহযোগীতা চান আচমা ৷
সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা জানান, সে দীর্ঘদিন ধরে অসুস্থ। ঘূর্ণিঝড়ে তাঁর ঘরটি পড়ে গিয়েছে ৷ তাকে সার্বিক সহযোগীতা করা হবে ৷

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান- উজ্জামান বলেন,ইতিমধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে টিম প্রদান করা হবে। সহযোগিতা অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।