সর্বশেষঃ

বোরহানউদ্দিনে অতিদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবের কারণে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া, গঙ্গাপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র আশ্রয় নেয়া অতিদরিদ্র মানুষের মাঝে শুকনা খাবার, চাল ও ডাল বিতরণ করা হয়। সুইডেন সরকারের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনে (এমজেএফ) সহযোগিতায় “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া” প্রল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস) খাদ্যগুলো বিতরণ করে। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গংগাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নীলা আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল জব্বার, প্রকল্প সমন্বযকারী, সমৃদ্ধি, আবুল হাসান, শাখা ইনচার্জ গংগাপুর, ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ইরিন ইসরাত, অ্যাডমিন ও অ্যাকাউন্টস অফিসার মোঃ জাফর উল্লাহ, ফিল্ড ফ্যাসিলিটেটর ইকবাল হোসেন অভি ইত্যাদি প্রমুখ। আশ্রয় কেন্দ্রের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ৪শ’ ৫০ জন অসহায় মানুষকে শুকনা খাবার যেমন- চিড়া, মুড়ি, বিস্কুট, চানাচুর ও নিরাপদ পানি এবং প্রত্যেককে ৭ কেজি চাল ও ৩ কেজি করে ডাল বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।