নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
ভোলায় সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ

মনিরুজ্জামান ৷৷ ভোলার বোরহানউদ্দিনে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।শনিবার (২৫ মে) দাতা সংস্থা অ্যাম্বাসি অব সুইডেন ও এমজেএফ অর্থায়ন ও সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি গংগাপুর ইউনিয়ের চেয়ারম্যান রেজাউল করিম রিয়াজ।
প্রশিক্ষণে ওই ইউনিয়ন জনপ্রতিনিধিগন ও প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এতে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্প সমন্বয়কারী ক্রিয়া মো. বাবুল আখতার। প্রশিক্ষণে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও উন্নয়নের কার্যকারিতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে গণশুনানির উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় আরো ছিলেন চ্যানেল আইর জেলা প্রতিনিধি হারুন অর রশিদ,ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান, কালাম বদ্দার ও আব্দুর রশিদ প্রমুখ।
