সিগারেট খওয়ায় বারন করায় বোরহানউদ্দিনে যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে বড় পাতা ৫নং ওয়ার্ডে সিগারেট খাওয়া থেকে বারন করায় সজিব (২৮) নামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের কিশোর গ্যাং এর সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় দেউলা বড়পাতা ৫নং ওয়ার্ডের মজম বাজারে পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বড়পাতা নামক এলাকায় সজীব (২৮) সহ এক দল কিশোর ক্রিকেট খেলছিল। খেলা চলাকালীন সময়ে এক দল কিশোর সিগারেট খাচ্ছিল। তাদের সিগারেট খাওয়ায় নিষেধ করায় খেলোয়াড়দের প্রতি তেড়ে এসে হামলা করেন ওই কিশোরের দল। তাদের হামলায় সজিব গুরুত্ব আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতাল আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সজিব দেউলা বড়পাতা ৫নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে। এছাড়া কিশোর গ্যাং এর হামলায় আরো ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে বোরহানউদ্দিন থানার পলিুশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি তদন্ত জানান, আমরা খরব পেয়ে লাস থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, তবে তদন্ত চলছে।
