পরপর ৩য় বার এমপি নির্বাচিত হওয়ায় আলী আজম মুকুলকে গণসংবর্ধনা

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলা-২ (বোরহানউদ্দিন -দৌলতখান) আসন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি আলী আজম মুকুল ৩য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দিন ব্যাপি বোরহানউদ্দিন উপজেলা সড়ক এমপির নিজ বাসভবনে এসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতারা নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে সোমবার বিকালে উপজেলা শিক্ষক পরিবারের পক্ষ থেকে শিক্ষক নেতা সোহরাব হোসেনের নেতৃত্বে এমপি আলী আজম মুকুল কে সংবর্ধনা দেওয়া হয়। সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নব নির্বাচিত সাংসদকে ফুলে মালা দিয়ে সংবর্ধনা জানান।
