সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ৮২ ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম ” ব্যালট যাবে ভোরে

বোরহানউদ্দিন ও দৌলতখান দুটি উপজেলা নিয়ে গঠিত ভোলা ২ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এ আসনের বোরহানউদ্দিন উপজেলার ৮২ টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এসব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান জানান, বোরহানউদ্দিন উপজেলায় ইউনিয়ন ও পৌরসভায় মোট ৮২ টি ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আগামী কাল ৭ জানুয়ারী ভোরে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেওয়া হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১২১৬৪। তার মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১০১৮৪১। পুরুষ ভোটার সংখ্যা ১১০৩২১। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে বোরহানউদ্দিন উপজেলায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া স্ট্রাকিং ফোর্স হিসেবে ১ প্লাটুন বিজিবি, ১০২ জন নৌ বাহীনি, র‌্যাব, পুলিশের ৮ টি মোবাইল টিমসহ ও আনসার সদস্য ৯৮২ জন নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও প্রতি কেন্দ্রে পুলিশ রয়েছে। আগামী কাল ভোরে প্রতি কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।