বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনের মির্জাকালুতে ৫ম শ্রেণীর পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ঐতিহ্যবাহী “মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুলের” ৫ম শ্রেণির পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাইন আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিদায়ী শিক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ চৌধুরী। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আলম, রাহাদ চৌধুরী, মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে আয়মান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন আনিসা।
বিদায়ী পরীক্ষার্থীদের আগামীর দিনগুলোকে সৌন্দর্য্য মন্ডিত করতে মনোযোগ দিয়ে পড়ালেখা করে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে গড়ে উঠা, নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে নতুন স্কুলে অধ্যায়ন করা, শিক্ষকদের কথা মেনে চলা এবং সুশিক্ষা অর্জন করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার আহ্বান জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলোচনা সমাপ্ত করেন। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। পরিশেষে বিদায়ী পরীক্ষার্থী ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির (নিরব) স্যারের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক হাফেজ রহমতউল্লাহ।
