সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ইউপি সদস্যসহ ৮ জুয়ারী আটক

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ॥ ভোলার বোরহানউদ্দিনে থানা পুলিশের হাতে ৮ জুয়ারী আটক হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১ টায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আব্দুল ওয়াবের ছেলে দেউলা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার জিয়াউল হক (৪২), আবুল বাশারের ছেলে আয়াত উল্যাহ (৪০), মোতাহার হোসেনের ছেলে মিজান(৩৫), রফু খার ছেলে মোঃ ফয়জুল্যাহ (২৪), আঃ আলী খাঁ এর ছেলে মোঃ রাসেল (২৪) দেউলা ইউনিয়ন ও সাচড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডেও দুলাল খা’র ছেলে আসমত (৩৫)। এছাড়া লালমোহন থানার বদরপুর ইউনিয়নের কাশেম মেলাকারের ছেলে মাহিদুল ইসলাম (২৫), জলিল মেলাকারের ছেলে মোশারেফ হোসেন (৩০)।
থানা সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন থানার এসআই মহিউদ্দিন জুয়েল ও এসআই জিএম শাহাবুল, এএসআই আমিনুল ও এএসআই ইলিয়াস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইউনিয়নের মজম বাজারের শাহীনের দোকানের ভিতর কতিপয় লোক জুয়া খেলছেন। পরে রাত ১ টায় দিকে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ইউপি সদস্যসহ ৮ জুয়ারী আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার এসআই মহিউদ্দিন জুয়েল জানান, জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারীকে আটক করা হয়। তাদের মধ্যে একজন বর্তমান মেম্বার। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।