সর্বশেষঃ

বোরহানউদ্দিন খেলোয়াড় কল্যাণ সংস্থার ৩৩ বছর উদযাপিত

বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার ৩৩ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা, প্রীতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ শোভাযাত্রায় বোরহানউদ্দিন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম সহ খেলোয়াড় কল্যাণ সংস্থার সদস্য বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পর দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।