সর্বশেষঃ

বোরহানউদ্দিনের গঙ্গাপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সমৃদ্বি কর্মসূচির আওতায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইসলামিয়া ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউটের বরিশালের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পের মাধ্যমে ৩৬৫জন চক্ষু রোগীর চিকিৎসাসেবা প্রদান, চশমা ও ঔষধের ব্যাবস্থা কারা হয়। এবং ৫৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও তাদের জন্য চশমা এবং ঔষুধের ব্যবস্থা করা হয়। ক্যাম্পে সার্বিক তত্বাবধানে ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক (টেকনিক্যাল) মোঃ আবু বকর এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে দিক নির্দেশনা প্রদান করেন। সমৃদ্ধি কর্মসূচির সকল কর্মকর্তাগণ এই চক্ষু ক্যাম্প সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।