বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
তথ্য অফিসের উদ্যোগে বোরহানউদ্দিনে উঠান বৈঠক ও সঙ্গীতানুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় অক্টোবর-ডিসেম্বর, ২০২৩ মেয়াদে বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দালাল বাড়ি এবং ৮নং ওয়ার্ডের তুফান বাড়ির উঠানে উঠান বৈঠক ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে এ ২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গংগারপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফ্লোরা বেগম, সমাজ সেবক মো: আলমগীর হোসেন, মো: শাহে আলম, স্বাস্থ্যকর্মী কামরুন নাহার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১, সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, চতুর্থ শিল্প বিল্পবের গুরুত্ব, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ নিরাপদ খাদ্য, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মানব পাচার, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস, গুজব, দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাতি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও উঠান বৈঠকের ফাঁকে ফাঁকে বোরহানউদ্দিন উপজেলার পৌর এলাকা ও ইউনিয়নের বিভিন্নস্থানে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
