সর্বশেষঃ

বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে দৌলতখানে আ’লীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ দৌলতখানে বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে হরতালের সমর্থনে বিএনপি জামায়াতের তৎপরতা দেখা যায়নি। যান চলাচল পূর্বের মতো স্বাভাবিক ছিল। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শান্তি সমাবেশের র‌্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক জোবায়ের হোসেন জাবু সহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পোড়ানো, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে ক্ষমতায় যেতে চায়। বিএনপির কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।