বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
বোরহানউদ্দিনে আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আজ সকালে বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসের হলরুমে দিবসটির আয়োজন করে। দিবসটির এবারের বিষয় ছিলো জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারীর ভুমিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহকারি পরিচালক আনিসুর রহমান টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, সাচরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শেলিম সিকদার, চর গঙ্গাপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ মিজানুর রহমান, প্রকল্প ফ্যাসিলিটিটর সামিরা মৌ।
